আলমডাঙ্গায় র‌্যাবের অভিযানে ৩২২ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপলোড তারিখঃ 2020-06-16 ইং
আলমডাঙ্গায় র‌্যাবের অভিযানে ৩২২ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদ্সংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার বেলা দুইটার দিকে সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের চড়পাড়া বাঁশঝাড় এর নিচে পাকা রাস্তার উপর থেকে আলমডাঙ্গা আনন্দবাস গ্রামের রমজান আলীর ছেলে রাফিদুল ইসলাম নামের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৩২২ পিচ ইয়াবা, ১ টি মোবাইল সেট এবং ২ টি সীম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারার মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)