কার্পাসডাঙ্গায় দোকান থেকে ৪ লক্ষাধিক টাকার সিগারেট চুরি!

আপলোড তারিখঃ 2020-06-16 ইং
কার্পাসডাঙ্গায় দোকান থেকে ৪ লক্ষাধিক টাকার সিগারেট চুরি! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে একটি মুদি দোকানের তালা ভেঙে বস্তাভর্তি সিগারেট চুরির অভিযোগ করেছেন দোকানের মালিক। গত রোববার দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, কার্পাসডাঙ্গা বাজারের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে বিল্লাল স্টোরের তালা ভেঙে বস্তাভর্তি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট চুরি করে চোর। এ বিষয়ে দোকানের মালিক মফিজুল ইসলাম অভিযোগ করে বলেন, দুটি বস্তায় বেনসন, গোল্ডলিফসহ বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ছিল দোকানে। দোকানের তালা ভেঙে চোর সব সিগারেট ও নগদ ১ হাজার টাকা নিয়ে গিয়েছে। বস্তাভর্তি সিগারেটের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানান দোকান মালিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)