করোনাভাইরাস সর্ম্পকে সচেতনতামূলক প্রচারণায় মেহেরপুর জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2020-06-16 ইং
করোনাভাইরাস সর্ম্পকে সচেতনতামূলক প্রচারণায় মেহেরপুর জেলা প্রশাসক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি মেহেরপুর-গাংনী সড়কের বিভিন্ন হাট-বাজারে প্রচারণা চালিয়েছেন। গতকাল সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসক মো. আতাউল গনি মেহেরপুর-গাংনী সড়কের দু’পাশে চায়ের দোকানসহ হাট-বাজারের বিভিন্ন স্থানে অবস্থানরত সাধারণ মানুষকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। সেই সাথে তিনি আরো বলেন, করোনা ভাইরাস নিয়ে কোনো অবস্থাতেই শঙ্কিত হলে চলবে না, সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকার মাধ্যমে এ ভাইরাস মোকাবেলা করতে হবে। এ সময় জেলা প্রশাসক মোঃ আতাউল গনি করোনাভাইরাস প্রতিরোধে সকলকে সামাজিক দূরুত্ব মেনে এবং জরুরি প্রয়োজনে মাস্ক ব্যবহার করে বাড়ির বাইরে আসার আহবান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)