নারী দিবসে হাইকোর্টে অগ্রাধিকার পেলেন নারী আইনজীবীরা

আপলোড তারিখঃ 2017-03-08 ইং
নারী দিবসে হাইকোর্টে অগ্রাধিকার পেলেন নারী আইনজীবীরা ছবির ক্যাপশন:

সমীকরণ ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মামলা শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিয়েছেন। আদালতের কার্যক্রম শুরুর পর গতকাল বুধবার প্রথমার্ধে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তালিকা অনুসারে নারী আইনজীবীদের মামলা শুনানির ক্ষেত্রে অগ্রাধিকার দেন। নারীদের প্রতি সম্মান দেখিয়ে বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এক ঘণ্টার জন্য শুধু নারীসংক্রান্ত মামলা শোনেন, যেখানে বেশির ভাগ মামলা পরিচালনায় নারী আইনজীবীরা অংশ নিয়েছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)