মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ধর্ম প্রতিমন্ত্রী

আপলোড তারিখঃ 2020-06-15 ইং
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ধর্ম প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: গোপালগঞ্জের কেকানিয়ায় পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল রোববার বাদ আসর প্রতিমন্ত্রীর মরদেহ গোপালগঞ্জে তার নিজ গ্রামে সমাহিত করা হয়। এর আগে বাড়ির মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর নামাজে জানাজায় উপস্থিত ছিলেন। ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে সরাসরি গ্রামের বাড়ি কেকানিয়ায় এসে পৌঁছায় এবং বিকেল ৪-৫৫ মিনিটে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ বিধি মেনে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। ধর্ম প্রতিমন্ত্রী ও গোপালগঞ্জের সকলের প্রিয় আব্দুল্লাহ ভাইয়ের মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। নেতা-কর্মীসহ সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন তাঁর এই মৃত্যুতে। তাঁর মৃত্যুর খবর শোনার পর শহরের কলেজ রোডের বাসায় ও গ্রামের বাড়ীতে দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, সহকর্মী, নেতা-কর্মী ও স্বজনেরা ছুটে যান। তারা নিহত নেতার সর্বশেষ খবর জানার জন্য স্বজনদের সাথে প্রতিমুহুর্ত খবর রাখেন। শেখ আব্দুল্লাহর মৃত্যুতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশা ও সংগঠন শোক প্রকাশ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)