ভুয়া ডাক্তার বাবা-ছেলের জেল, দোকান সিলগালা

আপলোড তারিখঃ 2020-06-15 ইং
ভুয়া ডাক্তার বাবা-ছেলের জেল, দোকান সিলগালা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ সদরের ডাকবাংলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে অভিযান চালিয়ে ভুয়া ডেন্টাল চিকিৎসক বাবা-ছেলেকে কারাদণ্ড ও দোকান সিলগালা করেছেন মোবাইল কোর্ট। গতকাল রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানা গেছে, সম্প্রতি ভয়াবহ করোনাভাইরাসে মানুষ যখন এক গণ্ডির মধ্যে, ঠিক তখনই ডাকবাংলা বাজারে দীর্ঘদিন ধরে ভুয়া ডেন্টাল ডাক্তার বাবা ও ছেলে লোকজনকে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ডাকবাংলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ। এ সময় ফাতেমা ডেন্টাল কেয়ারের মালিক ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে ভূয়া ডেন্টাল ডাক্তার ডাবলু রহমানকে মেডিক্যালের ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ডাবলুর ছেলে রাব্বুল ছাত্র হওয়ায় ১৮৬০ এর ১৮৭ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ দোকান সিলগালা করেছেন মোবাইল কোর্ট। এ বিষয়ে ঝিনাইদহের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েতুল্লাহ জানান, ফাতেমা ডেন্টাল কেয়ারের মালিক ডাবলু ডাক্তার হিসেবে পরিচয় দিয়েছেন। যেটা মেডিক্যাল ডেন্টাল কাউন্সিলে দণ্ডনীয় অপরাধ এবং মোবাইল কোর্টের সঙ্গে খারাপ আচরণ ও আক্রমণমূলক ব্যবহার করাই ডাবলু রহমানকে মেডিক্যালের ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ডাবলুর ছেলে রাব্বুল ছাত্র হওয়ায় ১৮৬০ এর ১৮৭ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ফাতেমা ডেন্টাল কেয়ার দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)