গাংনীতে দুবাই ফেরত ব্যক্তি করোনা আক্রান্ত

আপলোড তারিখঃ 2020-06-15 ইং
গাংনীতে দুবাই ফেরত ব্যক্তি করোনা আক্রান্ত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার নমুনা পরীক্ষায় তাঁর রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ আসে। এ নিয়ে গতকাল পর্যন্ত মেহেরপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৩ জন। ৪০ বছর বয়সী দুবাই ফেরত ওই ব্যক্তিকে হোম আইসোলেশন করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম রিয়াজুল আলম বলেন, তার বাড়ি লক ডাউন করা হচ্ছে। তিনি জানান, গেল ৬ জুন দুবাই থেকে ওই ব্যক্তি বাড়ি ফেরত আসেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে বাড়িতে কোয়ারিন্টিন করতে বলা হয়। ১২ জুন তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। আক্রান্ত ব্যক্তির বাড়ি লক ডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এম রিয়াজুল আলম বলেন, আক্রান্ত ব্যক্তির পরিবারে ১৩ জন সদস্য রয়েছেন। এদের সবার নমুনা সংগ্রহ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)