অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মধ্যে ভাতার চেক বিতরণ

আপলোড তারিখঃ 2020-06-15 ইং
অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মধ্যে ভাতার চেক বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মধ্যে মাসিক কল্যাণ ভাতা মঞ্জুরি প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ২০১৯-২০ অর্থবছরে ২৫ জন সংস্কৃতিসেবীর মধ্যে ৩ লাখ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, করোনাভাইরাসের কারণে এখন সারা বিশ্বই একটা সংকটকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা যারা সংস্কৃতিসেবী, তাঁদের সমাজে একটা গ্রহণযোগ্যতা আছে। আপনার মানুষকে সচেতন করবেন। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলবেন। আপনাদের কথা সবাই শুনবে। এখন প্রত্যেকেই সচেতন হতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)