ভাইয়ের রক্তাক্ত শরীর দেখে ছোট ভাইয়ের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-06-15 ইং
ভাইয়ের রক্তাক্ত শরীর দেখে ছোট ভাইয়ের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: মধ্যরাতে হামলায় বড় ভাইয়ের রক্তাক্ত শরীর দেখে ছোট ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের রিশখালী গ্রামে। মৃত ব্যক্তির নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি ওই গ্রামের আব্দুস সামাদ মোল্লার ছেলে। গ্রামবাসী জানায়, সাবেক চেয়ারম্যান ছাব্দার রহমানের ভাতিজা হাফিজুর রহমানের নারীঘটিত একটি বিষয় নিয়ে কথা বলার জন্য শনিবার মধ্যরাতে প্রতিবেশী আবুল কালাম, লিটন ওরফে লাল্টুসহ ৮-১০ ব্যক্তি ছাব্দার রহমানের বাড়িতে প্রবেশ করেন। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে লাঠি দিয়ে আবুল কালাম ও লিটন ছাব্দারের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। পাশে দাঁড়িয়ে থাকা ছোট ভাই আব্দুস সাত্তার বড় ভাইয়ের রক্তাক্ত শরীর ও লোকজনের চিৎকার চেচামিতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান ছাব্দার রহমান জানান, ‘আমরা রাতে বাড়িতে ছিলাম। হঠাৎ কালাম, লিটন ওরফে লাল্টুসহ ৮-১০ জন লোক আমাদের ডাক দিলে আমরা সরল বিশ্বাসে প্রতিবেশী ভেবে ডাকে সাড়া দিয়ে বের হলে পূর্ব পরিকল্পিতভাবে তারা আমার মাথায় আঘাত করে। এ সময় আমি রক্তাক্ত হলে আমার ভাই স্ট্রোক করে মারা যায়।’ তিনি বলেন, ‘গভীর রাতে হামলা ও রক্তাক্ত হওয়া দেখেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।’ এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানিয়েছেন, মৃত ব্যক্তির শরীরের রিং পরানো ছিল। তিনি হার্টের রোগী। হয়ত গোলযোগ আর চিৎকার চেচামেচিতে তাঁর হার্ট অ্যাটাক হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)