উত্ত্যক্তের শিকার কলেজছাত্রীর নারী দিবসে আত্মহত্যা

আপলোড তারিখঃ 2017-03-08 ইং
উত্ত্যক্তের শিকার কলেজছাত্রীর নারী দিবসে আত্মহত্যা ছবির ক্যাপশন:

সমীকরণ ডেস্ক: উত্ত্যক্তের শিকার হয়ে বিশ্ব নারী দিবসের প্রথম প্রহরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্রী। খাগড়াছড়ির মাটিরাঙা তবলছড়ি গ্রীণহিল কলেজের একাদশ শ্রেণির (মানবিক বিভাগ) ওই ছাত্রীর নাম আরিফা বেগম (১৯)। তিনি স্থানীয় মৃত. আবিদ আলী পোদ্দারের মেয়ে। আরিফাকে কলেজে যাতায়াতে দীর্ঘদিন হুসাইন উত্ত্যক্ত করে আসছিল। হুসাইন তবলছড়ি হাসপাতাল এলাকার মো. মিলনের ছেলে। মাটিরাঙা থানার ওসি সাহাদাত হোসেন জানান, আত্মহত্যার প্ররোচণার জন্য ওই ছাত্রীর দুলাভাই আবিদ বাদী হয়ে হুসাইনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)