সরোজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

আপলোড তারিখঃ 2020-06-15 ইং
সরোজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের বেশি সময় দোকানপাট খোলা রাখার অপরাধে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের ধারায় এ জরিমানা করা হয়। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরোজগঞ্জ বাজারের ফরিদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, ওহিদুল স্টোরকে ৩ হাজার টাকা, কৃষ্ণ শাহ স্টোরকে ২ হাজার টাকা, ফারুক হার্ডওয়াকে ৫ শ টাকা, শহিদুল ইসলামের ফলের দোকানকে ৫ শ টাকা, নয়নের দোকানে ১৫ শ টাকা, আমিনুল ইসলামের দোকানকে ১৫ শত টাকা এবং জহিরুল ইসলামের দোকানকে ২৫ শ টাকা জরিমানা করা হয়। এ সময় অনেকে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে চলে যায়। অনেকে আবার শাটার বন্ধ করে ভিতরে অবস্থান করে। যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত এবং ভোক্তা অধিকার পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহম্মেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ হোসেন। সহযোগিতায় ছিলেন পেশকার ইখলাচ উদ্দীনসহ পুলিশের ফোর্স। ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারি করে বলা হয়, কেউ যদি সরকারি নির্দেশ অমান্য করে দোকান চালায় তাহলে তাঁর ভিডিও সংরক্ষণ করে সেই ভিডিও-এর প্রেক্ষিতে সেই সব দোকান সিলগালা করে দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)