চুয়াডাঙ্গায় বিজিবি-পুলিশসহ চারজন করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2020-06-15 ইং
চুয়াডাঙ্গায় বিজিবি-পুলিশসহ চারজন করোনা শনাক্ত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় এক বিজিবি সদস্য, দুই পুলিশ সদস্যসহ নতুন চারজন করোনা শনাক্ত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪৪ জনে। গতকাল চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস ৮৪টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৪ জনের রিপোর্ট পজেটিভ এবং ৮০ জনের রিপোর্ট নেগেটিভ। নতুন করোনা শনাক্ত চারজনের মধ্যে একজন চুয়াডাঙ্গা বিজিবির সদস্য, দর্শনা থানার কনস্টেবল একজন, দামুড়হুদা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) একজন এবং সদর উপজেলার একজন করোনা শনাক্ত হয়েছেন। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ৩২টি নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৭ জনের ও দামুড়হুদা উপজেলা থেকে ১৫ জনের নমুনাসহ সংগৃহীত ৩২টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার চুয়াডাঙ্গা করোনা পরীক্ষার কোনো ফলাফল আসেনি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, নতুন আক্রান্ত চারজনের মধ্যে দর্শনা ও দামুড়হুদা থানার দুইজন পুলিশ সদস্য ও সদরে আক্রান্ত অন্য একজনকে হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। করোনা শনাক্ত অন্য একজন বিজিবি সদস্য। তিনি বিজিবি হাসপাতালের আইসোলেশনে আছেন। জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, আজ (গতকাল রোববার) সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে ৮৪টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে ৪ জন করোনা শনাক্ত হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে দর্শনা ও দামুড়হুদা থানার দুই পুলিশ সদস্য, এক বিজিবি সদস্যসহ সদর উপজেলায় আরও একজন আক্রান্ত হয়েছেন। রাতেই দুইজন পুলিশ সদস্য ও সদরে আক্রান্ত অন্য একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। করোনা আক্রান্ত বিজিবি সদস্য চুয়াডাঙ্গা বিজিবি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১ হাজার ৬৪৩টি, প্রাপ্ত রিপোর্ট ১ হাজার ৫৩৩টি, পজেটিভ ১৪৪টি, নেগেটিভ ১ হাজার ৩৮৯টি, সুস্থ ৮৮ ও মৃত্যু ১ জনের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)