চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে চা-দোকানিকে মারধর, একজন আটক

আপলোড তারিখঃ 2020-06-15 ইং
চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে চা-দোকানিকে মারধর, একজন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কোর্ট মোড়ের চায়ের দোকানদার শরিফুল ইসলাম লাবনকে মারধর করার ঘটনায় গুলশান পাড়ার হাবুকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে হাবুসহ আরও কয়েকজন মিলে শরিফুলের ওপর হামলা চালান। আহত শরিফুল ইসলাম লাবন (৪০) পুরাতন হাসপাতাল পাড়ার সামসুদ্দিন বিশ্বাসের ছেলে। অভিযোগ সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পুরাতন জেলখানার পাশের চায়ের দোকানদার শরিফুল ইসলামের ওপর চাইনিজ কুড়াল ও দেশীয় ধারালো দা দিয়ে আতর্কিত হামলা চালান গুলশান পাড়ার হাবু, আকাশ, ইভনসহ আরও কয়েকজন। এ সময় লাবনকে এলোপাতাড়ি মারধর করে আহত করে পালানোর সময় পুলিশ এসে হাবুকে আটক করলেও বাকিরা পালিয়ে যান। এ ঘটনায় দোকানদার শরিফুল ইসলাম লাবন বাদী হয়ে গুলশানপাড়ার নজরুল ইসলামের ছেলে আটক সাব্বির রহমান হাবু (৪১), ইউছুপ আলীর ছেরে আকাশ (২৬) ও ইউনুছ আলীর ছেলে ইভনের (২২) নাম উল্লেখসহ তিন-চারজনকে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি অভিযোগ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)