ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনায় টেকসই উন্নয়নের লক্ষে নির্বাচিত প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও দর্শনা মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ১৬ জন প্রতিবন্ধীকে ২টি করে ছাগল প্রদান করা হয়। দর্শনা মৌচাক ব্রাঞ্চ ম্যানেজার বুবুল ইসলামের সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার রিকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন। ইতিপূর্বে সংস্থাটি প্রতিবন্ধীদের মধ্যে সেলাই মেশিন, ছিট কাপড় ও ঈদ উপহার প্রদান করেছেন বলে ব্রাঞ্চ ম্যানেজার বুবুল ইসলাম জানান। অনুষ্ঠান পরিচালনা করেন মৌচাক সংস্থার হিসাব ও প্রসাশনিক কর্মকর্তা মকবুল হোসেন।
