ছিন্নমূল মানুষের পাশে গাংনী পৌর ছাত্রলীগ

আপলোড তারিখঃ 2020-06-15 ইং
ছিন্নমূল মানুষের পাশে গাংনী পৌর ছাত্রলীগ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী পৌর এলাকার ছিন্নমূল শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছেন গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব। গতকাল রোববার দুপুরে গাংনী পৌর বাজারের ভ্যান চালক, চা বিক্রেতা, ডাবসহ বিভিন্ন ফল বিক্রেতা ও অসহায় ছিন্নমূল শ্রেণির মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণের পাশাপাশি নিম্ন আয়ের মানুষ গুলেকে সচেতন করা হয়। পাশাপাশি তাদেরকে জানিয়ে দেওয়া হয় ছাত্রলীগ সবসময়ে সাধারণ মানুষে পাশে আছে এবং আগামীতে থাকবে। মাস্ক ও লিফলেট বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, রাইপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওবাইদুর রহমান, কাথূলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মজিবুল হক মানিক ও ছাত্রলীগ নেতা তুহিনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিট প্রধান উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)