ঝিনাইদহের সাংবাদিক কাজলের পিতার ৯ম মৃত্যুবার্ষিকী আজ

আপলোড তারিখঃ 2020-06-15 ইং
ঝিনাইদহের সাংবাদিক কাজলের পিতার ৯ম মৃত্যুবার্ষিকী আজ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজলের পিতা ও দর্শনা সুগার মিলের সাবেক সিডিএ মরহুম আইয়ুব হোসেন বিশ্বাসের ৯ম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। দিবসটি পালনে পারিবারিকভাবে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে সোমবার কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণ হতদরিদ্রদরে মধ্যে খাবার বিতরণের কর্মসূচি পরে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। অনুষ্ঠানে মরহুমের গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভান্যুধায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালের ১৫ জুন বুধবার মরহুম আইয়ুব হোসেন বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে ইন্তেকাল করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)