গাংনীতে করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-06-14 ইং
গাংনীতে করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামে রশিদা খাতুন (৬৫) নামের ঢাকা ফেরত এক নারী গতকাল শনিবার মৃত্যু বরণ করেছেন। সর্দি, জ্বরসহ বিভিন্ন উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করায় করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে তার নমুনা গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। রশিদা খাতুন গাড়াডোব গ্রামের মৃত আব্বাস আলীর স্ত্রী। তার মেয়ে পুলিশ সদস্য। ঢাকায় র‌্যাবে কর্মরত মেয়ের বাসা থেকে তিন দিন আগে গ্রামের বাড়িতে ফিরেছিলেন রাশিদা খাতুন। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম শাহীন শাহনেওয়াজ মৃত্যু ও নমুনা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তি ঢাকায় করোনাভাইরাস আক্রান্ত এলাকা থেকে ফিরেছেন। এছাড়াও তার শরীরে নানা উপসর্গ ছিল। তাই নমুনা সংগ্রহের পাশাপাশি পরিবারের লোকজনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। নমুনা পরীক্ষা রিপোর্ট হাতে পেলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মেহেরপুর সিভিল সার্জন ডা: নাসির উদ্দীন বলেন, মৃত্যৃর খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের একটি টিম সেখানে গিয়ে নারীর ভ্রমণ বিবরণী ও শারীরিক উপসর্গ বিবেচনা করে নমুনা সংগ্রহ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)