ঝিনাইদহের হলিধানীতে ঢাকা ফেরত যুবকের করোনা পজিটিভ

আপলোড তারিখঃ 2020-06-14 ইং
ঝিনাইদহের হলিধানীতে ঢাকা ফেরত যুবকের করোনা পজিটিভ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলার হলিধানী ইউনিয়নের হামিদুল ইসলাম (২৩) নামে এক যুবকের করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত যুবক বেড়াদী গ্রামের আসাদুল ইসলামের ছেলে। সে গত ২৭ শে মে ঢাকা থেকে গ্রামের বাড়ি আসে, হঠাৎ সর্দি কাশি দেখা দিলে ৭ জুন করোনা পরিক্ষার জন্য ঝিনাইদহ সিভিল সার্জন অফিস কতৃপক্ষ,তার নমুনা কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসি আর ল্যাবে পাঠায়, ১২ তারিখ শুক্রবার রাতে নমুনার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। তবে রিপোর্ট আসার পূর্বেই সে ঢাকায় ফিরে গেছে। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ-এর উদ্যোগে হামিদুলের বাড়িটি লক-ডাউন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ শামসুজ্জামান (সিএইচসিপি) রামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিক, মোঃ বুলবুল আহমেদ (সিএইচসিপি) শালিয়া কমিউনিটি ক্লিনিক, ঝিনাইদহ সদর ঝিনাইদহ৷ এ ছাড়াও উপস্থিত ছিলেন হলিধানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান। ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক পারভেজ মিয়া, যুবলীগ নেতা কামরুজ্জামান লাল্টু। বেড়াদি গ্রামের সজিব মিয়া জানান, হামিদুল ঢাকা থেকে এসে অবাধে ঘুরে বেড়িয়েছে। এতে অনেকেই এখন আতঙ্কের ভিতরে আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)