ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে অসহায় শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার সময় জীবননগর সেচ্ছাসেবী সংগঠন মানবিক বাংলাদেশ সোসাইটির উদ্যোগে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের ১ শত অসহায় হতদরিদ্র শিশুদের মধ্যে এ খাদ্য বিতরণ করা হয়। মানবিক বাংলাদেশ সোসাইটির জীবননগর শাখার সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন সাংবাদিক মিঠুন মাহমুদ, চাষী রমজানসহ স্থানীয় ব্যক্তিগণ। এ সময় খাদ্য পেয়ে আনন্দ-উল্লাস করেন শিশুরা।
