কালীগঞ্জে কৃষক হত্যার প্রধান আসামী গ্রেফতার

আপলোড তারিখঃ 2020-06-14 ইং
কালীগঞ্জে কৃষক হত্যার প্রধান আসামী গ্রেফতার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে আমিরুল ইসলাম (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছে মামলার প্রধান আসামী শাহিন। গত শুক্রবার মধ্যরাতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাহফুজুর রহমান মিয়া অভিযান চালিয়ে দৌলতপুর গ্রামের একটি পরিত্যক্ত স্কুল ভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে আমরুলকে মাত্র তিন’শ টাকার জন্য হত্যা করে শাহিন। নিহত আমিরুল ইসলাম দৌলতপুর গ্রামের জবেদ বিশ^াসের ছেলে। গ্রামবাসী জানায়, দৌলতপুর গ্রামের ছামছুল মণ্ডলের ছেলে শাহিন হোসেন আমিরুলের দুলাভাইয়ের নিকট একটি ছাগল বিক্রি করে। বেশ কিছুদিন পর ওই ছাগলের টাকা আরও ৩ শ পাবে বলে দাবি করেন শাহিন। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। শুক্রবার রাতে আমিরুল ইসলাম যখন গ্রামের রাস্তা দিয়ে হেটে বাড়ি ফিরছিলেন। রাস্তায় ওৎ পেতে থাকা শাহিন ধারালো গাছি দা দিয়ে আমিরুলকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আমিরুল মারা যায়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আহসান হাবিব জানান, মাথা, বুক ও পিঠে প্রায় ৭/৮ টি জখম করার চিহ্ন ছিল। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনার পর সে মারা যায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, ছাগল বিক্রির টাকা নিয়ে গ্রামে কয়েকদিন ঝামেলা হচ্ছিল। বৃহস্পতিবার ছাগল বিক্রির ৩ হাজার টাকা পরিশোধও করা হয়। মাত্র ৩’শ টাকার জন্য শাহিন নামের এক যুবক আমিরুলকে কুপিয়ে হত্যা করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)