চুয়াডাঙ্গায় করোনা সন্দেহে আরও ৫৪ জনের নমুনা সংগ্রহ

আপলোড তারিখঃ 2020-06-14 ইং
চুয়াডাঙ্গায় করোনা সন্দেহে আরও ৫৪ জনের নমুনা সংগ্রহ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনা পরীক্ষার নতুন কোন ফলাফল নেই। গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে ৫৪টি নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে সদর উপজেলা থেকে ৩৪টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ১৮টি, দামুড়হুদা উপজেলা থেকে ২টিসহ মোট ৫৪ টি সংগৃহিত নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এর আগে সর্বশেষ গত শুক্রবার বিকালে চুয়াডাঙ্গায় তিনজন করোনা শনাক্ত হয়। সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন। জেলা সিভিল সার্জন অফিস শুক্রবার ৩৭ টা নমুনার ফলাফল প্রকাশ করে। যার মধ্যে তিনজনের রিপোর্ট পজেটিভ ও ৩৪ জনের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্ত তিনজন হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার একজন, আলমডাঙ্গা হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স একজন ও দামুড়হুদা উপজেলার একজন। এ নিয়ে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জন। সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১৬১১ টি, প্রাপ্ত রিপোর্ট ১৪৪৯ টি, পজেটিভ ১৪০ টি, নেগেটিভ ১৩০৯ টি, সুস্থ ৮৬ ও মৃত্যু ১।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)