ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অভিযানে ৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপর ১টার দিকে দর্শনা থানার অন্তর্গত জয়নগর মাঠ নামক স্থান থেকে এই ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শনিবার দুপর ১টার দিকে সিভিল সোর্স এর সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ১৬ হাজার ৮শ টাকা মাত্র। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
