ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় একজন সিনিয়র স্টাফ নার্সসহ নতুন আরও তিনজন করোনা শনাক্ত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪০ জন। গতকাল জেলা সিভিল সার্জন অফিস ৩৭টি নমুনার ফলাফল প্রকাশ করে। যার মধ্যে তিনজনের রিপোর্ট পজেটিভ ও ৩৪ জনের রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল নতুন আক্রান্ত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার একজন, আলমডাঙ্গা হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স একজন ও দামুড়হুদা উপজেলার একজন। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জীবননগর উপজেলা থেকে ৩১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, ৩৭টি নমুনার ফলাফল পেয়েছি। যার মধ্যে তিনজন করোনা শনাক্ত হয়েছেন। একজন নার্সও আছেন নতুন শনাক্তদের মধ্যে। তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেসনে নেওয়া হয়েছে। অন্যান্যদের হোম আইসোলেসনের ব্যবস্থায় নেওয়া হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে থাকা প্রত্যেকের নমুনা সংগ্রহের জন্য বলা হয়েছে।
সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১ হাজার ৫৫৭টি, প্রাপ্ত রিপোর্ট ১ হাজার ৪৪৯টি, পজেটিভ ১৪০টি, নেগেটিভ ১ হাজার ৩০৯টি, সুস্থ ৮৬ ও মৃত্যু ১।
