জীবননগরে গাছের ডালচাপায় কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-06-13 ইং
জীবননগরে গাছের ডালচাপায় কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ভেঙে যাওয়া গাছের ডালচাপায় ফারুক হোসেন (৪৫) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ফারুক একই গ্রামের মাঝপাড়ার আবুল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ফারুক বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত জ্বালানি কাঠের জন্য শুকনা ডাল কাটতে গাছে ওঠেন। এ সময় ঝড়ে ভেঙে ঝুলে থাকা অন্য একটি বড় ডাল তাঁর শরীরের ওপরে পড়ে। এতে তিনি গাছের ওপরেই চাপা পড়ে নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় গাছ থেকে নিহত ফারুকের মরদেহ উদ্ধার করে তাঁর পরিবারের নিকট হস্তান্তর করেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)