একমাত্র সবুজ ঝিনাইদহে অন্য রঙের আভা!

আপলোড তারিখঃ 2020-06-13 ইং
একমাত্র সবুজ ঝিনাইদহে অন্য রঙের আভা! ছবির ক্যাপশন:
করোনায় প্রথম মৃত্যু, উপসর্গ নিয়ে মৃত গোপালের রিপোর্ট পজিটিভ নতুন তিনজনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছুঁল ৭২ ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে মৃত্যুর পাঁচ দিন পর গতকাল শুক্রবার করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া গোপাল কৃষ্ণ সাহার রিপোর্ট পজিটিভ এসেছে। গত ৭ জুন তিনি মারা যান। তাঁর বাড়ি জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামে। মৃত গোপাল কৃষ্ণ সাহার বাড়িতে লাল নিশানা উড়িয়ে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এদিকে, ঝিনাইদহে আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় হরিণাকুণ্ডুর এক সাংবাদিক, বিভিন্ন উপজেলার ডাক্তারসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭২ জনে। ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে ১ হাজার ৫৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ও কুষ্টিয়া করোনা পরীক্ষা ল্যাব থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ১১৯ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭২ জন আক্রান্ত। ১ হাজার ৪৭ জনের রিপোর্ট নেগেটিভ। একজন জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা সদরে ১৫ জন, শৈলকুপায় ১৭ জন, হরিণাকুণ্ডু উপজেলায় ৫ জন, কালীগঞ্জে ১৮ জন, কোটচাঁদপুরে ১৩ ও মহেশপুরে ৪ জন। ঝিনাইদহ সদর হাসপাতালসহ ৬ উপজেলার কোনো হাসপাতালেই আইসিইউ ও ভেন্টিলেটরের ব্যবস্থা নেই। এদিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৭ জনে। তিনি কবিরপুরে অবস্থিত সাহিদা ক্লিনিক ও নুরজাহান প্রাইভেট হাসপাতালে সিজার ও রোগী দেখতেন। এ কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ক্লিনিক দুটিকে লকডাউন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)