ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের কমিটি গঠন করা হয়েছে। সরকার নিদের্শিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে হিজলগাড়ী বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। যুদ্ধকালীন ৮ নম্বর সেক্টরের সাব উইং কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান আলীর সভাপত্বিতে কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিল চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুমসহ বেগমপুর ও নেহালপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা। অনুষ্ঠানে সব মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের মতামতের ভিত্তিতে বেগমপুর ও নবগঠিত নেহালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলামকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামের ছেলে আনিছুর জামানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৩৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সহসভাপতি মনোনীত হয়েছেন শওকত আলী ও বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক লক্ষীরাম কুমার বিশ্বাস, সহসম্পাদক সোনা মিয়া ও মানিক হোসেন, অর্থ সম্পাদক আশরাফুল পারভেজ, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মিঠু. মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষা সম্পাদক মালেক মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নওশেদ আলী এবং ত্রাণবিষয়ক সম্পাদক আরজুুল্লাহ।
