ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানে নঈম হাসান জোয়ার্দ্দার
মিলন বিশ্বাস সভাপতি ও সোহেল রানা সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জাফরপুরস্থ নতুন স্টেডিয়ামে এ অভিষেক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা নঈম হাসান জোয়ার্দ্দার। চার বছর মেয়াদী এ কমিটিতে মিলন বিশ্বাস সভাপতি ও মোহাম্মদ সোহেল রানা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ৩৩ জন সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সহউপদেষ্টা করা হয়েছে সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, মামুন জোয়ার্দ্দার, আব্দুল লতিফ অমল, মোহাম্মদ গিয়াস উদ্দিন পিনা, মোহাম্মদ শরিফুল ইসলাম ও অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম।
কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, সহসভাপতি ফেরদৌস আলম মুরাদ, মোহাম্মদ বিপুল হাসান হ্যাজি, মোহাম্মদ জাকির হোসেন, সহসাধারণ সম্পাদক, তরিকুল ইসলাম তরু, কোষাধ্যক্ষ বিপুল হোসেন বিপ্পা, সাংগঠনিক সম্পাদক সফিকুন নবী রিয়ান, দপ্তর সম্পাদক ছোট মানিক, প্রচার সম্পাদক সাইদুর রহমান (জীবননগর), নির্বাহী সদস্য বড় মানিক, রবিউল মল্লিক, সেলিম জোয়ার্দ্দার, অ্যাডভোকেট তালিম হোসেন, এম নুরুন্নবী (দামুড়হুদা), লিপু (মজলিশপুর), ছোট লিটন, টিপু (নীলমণিগঞ্জ), রেজাউল করিম রিজু, আবির জোয়ার্দ্দার, আমিরুল ইসলাম, আলমডাঙ্গা, শাহনেওয়াজ ছোট মধু, আব্দুর রব, হাসান (তালতলা), বিপ্লব হোসেন, হামিদ উদ্দিন বাবু, বাবুল মুন্সি (ডিঙ্গেদহ), সাহাবুদ্দিন মোহন, আব্দুল মালেক, সুরুজ হোসেন, কাজী সুমন (জীবননগর)।
কমিটির প্রধান উপদেষ্টা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ফুটবলকে চাঙ্গা করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ফুটবল খেলোয়াড়দের তৎপর রাখতে তৈরি করা হবে বাৎসরিক ফুটবল ক্যালেন্ডার। গঠিত সংগঠন শুধু খেলা নয়, সামাজিক ও মানবসেবায় নিয়োজিত থাকবে। ফুটবলেল মানোন্নয়নে পরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে।
