কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-12 ইং
কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসাপ্রতিষ্ঠান ও এক মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কার্পাসডাঙ্গা বাজারের এমদাদুল হক স্টোরকে ভোক্তা পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬-৩ এর ৬ ধারায় ১ হাজার টাকা ও সৈনিক স্টোরকে শিশু খাদ্য আইন ২০১৩-৪ এর ১২ ধারায় ১ হাজার এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় এক মোটরসাইকেল আরোহীকে ৫ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহযোগিতায় ছিলেন পেশকার জহির উদ্দিন মো. বাবর, সার্টিফিকেট সহকারী সাফিউল ইসলাম ও পুলিশ সদস্যবৃৃৃৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)