ছেলে-বউয়ের ওপর জমি লিখে নেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগ মায়ের

আপলোড তারিখঃ 2020-06-12 ইং
ছেলে-বউয়ের ওপর জমি লিখে নেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগ মায়ের ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে জাল করে সম্পত্তি লিখে নেওয়া এবং হত্যাচেষ্টার অভিযোগ করেছেন ষাটোর্ধ বয়স্ক এক মা। চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিক পাড়ার মৃত হাশেম আলী শেখের স্ত্রী আহিনুর বেগম তাঁর মেজো ছেলে শাহিন শেখ ও ছেলের বউ ময়না খাতুনের নামে এ অভিযোগ করেছেন। অভিযো সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিক পাড়ার মৃত হাশেম আলী শেখের স্ত্রী আহিনুর বেগমের মেজো ছেলে শাহিন শেখ তাঁর এক কাঠা জমি জাল রেজিস্ট্রি করে নেন। পরে শাহিন শেখ বাড়ি থেকে তাঁকে বের করে দেওয়ার জন্য অত্যাচার শুরু করেন। মাঝে মধ্যেই আহিনুর বেগমকে তাঁর মেজো ছেলে শাহিন ও শাহিনের বউ মারধর করেন। কিছুদিন আগে তাঁরা শাহিনুর বেগমকে পরিকল্পিতভাবে হত্যার জন্য গায়ে কেরোসিন তেল ঢেলে দিলে প্রতিবেশীরা তাঁকে প্রাণে বাঁচায়। পরে আরেকদিন শাহিনুরের ঘরে থাকা শেষ সম্বল ১৫ হাজার টাকাও নিয়ে নেন। খোঁজ নিয়ে জানা গেছে, শাহিনুর বেগমের তিন ছেলে। বর্তমানে তিনি বড় ছেলের কাছে থাকেন। তাঁর বড় ছেলে মহিউদ্দীন বলেন, ‘বর্তমানে আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। আমার বাড়ির পানির লাইন থেকে শুরু করে বাথরুম, রান্নাঘর সব নষ্ট করে দিয়েছি। প্রাণনাশের হুমকিও দিচ্ছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)