গোবরগাড়ায় স্কুলছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ

আপলোড তারিখঃ 2020-06-12 ইং
গোবরগাড়ায় স্কুলছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়া পশ্চিম পাড়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাজিয়া পারভিনের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে একই পাড়ার লালচাঁনের ছেলে বাহারান ওরফে লিটন ও তাঁর স্ত্রী অঞ্জনার ওপর। রাজিয়া গোবরগাড়া গ্রামের রাজা মিয়ার কণ্যা। গত সোমবার দুপুরে মাঠ থেকে বাহারানের ছাগল আনতে অস্বীকৃতি জানালে রাজিয়ার চুল ও গলা টিপে আহত করেন অঞ্জনা। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে রাজিয়া পার্শ্ববর্তী বাহারানের বাড়িতে টুকিটাকি কাজ করে সাহায্য করে। এ বিনিময়ে পারিশ্রমিক হিসেবে সামান্য কিছু অর্থ পায় রাজিয়ে। গত সোমবার দুপুরে রাজিয়াকে মাঠ থেকে ছাগল আনতে বলে বাহারানের স্ত্রী অঞ্জনা। তবে কথা না শোনার কারণে রাজিয়াকে চড়-থাপ্পড় দেয় অঞ্জনা। এ সময় রাজিয়া পালিয়ে তার চাচার বাড়িতে আশ্রয় নেই। পরে সেখানে গিয়েও চুল ও গলাটিপে নির্যাতন করেন অঞ্জনা। এ বিষয়ে রাজিয়া জানাই, ‘আমি তার বাসায় কম বেশি কাজ করতাম। তবে ওরা বেশি বেশি কাজ করিয়ে খুব কষ্ট দেয়। ছাগল না আনার কারণে আমাকে খুব মেরেছে এবং আমার পরিবারের বিরোধিতা করায় সরোজগঞ্জ হোয়াইট হাউজ নিয়ে এসে আমার বাবা-মা, চাচা-চাচীসহ বাড়ির সবাইকে মারধর করে।’ এ বিষয়ে অভিযুক্ত অঞ্জনার সঙ্গে কথা হলে তিনি জানান, ‘রাজিয়াকে আমি নিজের মেয়ের মতো জানি। সেদিন তাকে মাঠে বেঁধে রাখা ছাগল আনতে বলাই সে নানা ধরনের অশ্লীল কথা শোনায়। যার জন্য আমি তাকে থাপ্পড় দিয়েছিলাম। পরে রাজিয়ার বাবা আমাকে মারার পরিকল্পনা করায় আমি আমার বাপের বাড়ি লোকজনকে খবর দিই। তারা গিয়ে রাজিয়ার বাড়িতে কী হয়েছে জানতে চাইলে তারা সবাইকে হাসুয়া দিয়ে কাটতে গেলে শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। মারামারির একপর্যায়ে জলিবিলা থেকে আসা আমার বোন চম্পার কানে থাকা দুল ও গলার চেন মারধর করে ছিনিয়ে নেই।’ এদিকে, এ বিষয়ে দর্শনা থানায় রাজিয়া, তার ভাই মাবুদ ও শহীদের নামে মামলা করেছে চম্পা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)