চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দালাল আটক, মুচলেকায় মুক্তি

আপলোড তারিখঃ 2020-06-12 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দালাল আটক, মুচলেকায় মুক্তি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রোগী ভাগানোর সময় সজিব দিপু (৩৫) নামের এক দালাল ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) হাতে ধরা পরে। পরে তাঁকে থানায় প্রেরণ করা হলে মুচলেকায় তিনি মুক্তি পান। দালাল সজিব দিপু চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জ নদী পাড়ার ফজলুল হকের ছেলে। জানা যায়, গতকাল সকালে দুইজন রোগী ভালো পরীক্ষা করানোর নামে হাসপাতালের বাইরের ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার সময় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার সামনে পড়ে। এর পূর্বেও হাসপাতাল থেকে রোগীর সঙ্গে প্রতারণার সময় ধরা পড়েন তিনি। পরে তাঁকে চুয়াডাঙ্গা সদর থানায় প্রেরণ করা হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, এর পূর্বেও দিপুর নামে হাসপাতাল থেকে রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে। এমন কর্মকাণ্ডে নিজেকে আর না জড়ানোর শর্তে মুচলেকায় মুক্তি দেওয়া হয় তাঁকে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবিরের অভিযোগে সজিব দিপুকে থানায় নেওয়া হয়। পুনরায় তিনি আর এমন কাজের সঙ্গে জড়াবেন না এবং সৎ পথে রোজগার করবেন, এমন শর্তে আবাসিক চিকিৎসা কর্মকর্তার সম্মতি সাপেক্ষে সজিব দিপুকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)