সরকারি চাল জব্দের ঘটনায় আজও শুনানি!

আপলোড তারিখঃ 2020-06-11 ইং
সরকারি চাল জব্দের ঘটনায় আজও শুনানি! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার জন্য বরাদ্দকৃত কাবিখার ১২৬৬ বস্তা বা ৩৭ হাজার ৯৮০ কেজি সরকারি চাল চুয়াডাঙ্গায় জব্দের ঘটনায় আজও অভিযুক্তদের নিয়ে শুনানি করবে তদন্ত কমিটি। জানা গেছে, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি অভিযুক্তদের নিয়ে গতকাল বুধবার শুনানি করেন। আজ বৃহস্পতিবারও এ বিষয়ে অভিযুক্তদের এবং সাক্ষীদের নিয়ে শুনানি করবেন তাঁরা। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, তদন্ত কমিটি তদন্ত করছে। তদন্তের রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেব। তদন্ত কমিটির প্রধান চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন বলেন, অভিযুক্তদের নিয়ে গতকাল শুনানি করা হয়েছ। আজও শুনানি করা হবে। তদন্ত সম্পন্ন করে রিপোর্ট প্রদান করা হবে। উল্লেখ্য, গত রোববার গভীর রাতে চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ী এলাকার দুটি গোডাউনে সরকারি চাল ট্রাকযোগে আনলোড করা হয়। এর মধ্যে একটি গোডাউনে ৬০০ বস্তা ও অপরটিতে ৬৬৬ বস্তা মজুদ করে রাখা হয়। খাদ্য অধিদপ্তরের প্রতিটি ৩০ কেজি ওজনের চালের বস্তার বাহ্যিক অংশে লেখা রয়েছে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ।’ সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের একটি টিম গোডাউন দুটিতে অভিযান চালায়। এ সময় জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের যৌথ টিমটি সরকারি ১২৬৬ বস্তা চাল জব্দ করেন। একই সঙ্গে দুটি গোডাউন সিলগালা করে। তাৎক্ষণিক তদন্তে বেরিয়ে আসে, এই চাল মেহেরপুরের গাংনী উপজেলার জন্য বরাদ্দকৃত কাবিখার ১২৬৬ বস্তা বা ৩৭ হাজার ৯৮০ কেজি। এ ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এই কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)