মুজিবনগরে আরআরএফের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

আপলোড তারিখঃ 2020-06-11 ইং
মুজিবনগরে আরআরএফের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: রুরাল রিকনস্ট্রকশন ফাউন্ডেশন আরআরএফ মুজিবনগর শাখার আয়াজনে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে উপকারভোগী পরিবারের কৃতী সস্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সংস্থার মেহেরপুর জোনের সহকারী পরিচালক (মাইক্রোফাইন্যান্স) গৌতম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি। বিশেষ অতিথি ছিলেন সংস্থার উপপরিচালক (প্রোগ্রাম) শামীম উদ্দীন খান, আঞ্চলিক ম্যানেজার সালেহ আহম্মেদ, জোনাল এসআইএস অফিসার নাসিরউদ্দীন, মুজিবনগর শাখার ম্যানেজার বিপুল কুমার রাজবংশী, গৈৗরঙ্গ কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানে ২০ জন কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রত্যেককে ১২ হাজার টাকা শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)