কালীগঞ্জে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত ১০

আপলোড তারিখঃ 2020-06-11 ইং
কালীগঞ্জে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত ১০ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: যশোর-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া নামক স্থানে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাস (চুয়াডাঙ্গা ব-১১-০০০২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসটির কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহের ব্যাপারীপাড়া এলাকার শরীফ হোসেনের মেয়ে রাখা (১৬), বারীনগরের বজলুর রহমান (৫৫), বারোবাজারের তারেক হোসেন (২০), যশোর পালবাড়ীর লিপি খাতুন (৩০), শিশু রিয়াদ হোসেন (০৬), শিহাব উদ্দিন (২৮), কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের সবুজ হোসেনসহ (৩৩) বাসের কমপক্ষে ১০ যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস মহাসড়কের দুলাল মুন্দিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি মেহগনি গাছে সজোরে ধাক্কা দিলে কমপক্ষে বাসের ১০ যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)