শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-06-11 ইং
শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যুগনী গ্রামের ইকরামুল জোয়ার্দ্দার (৫০) নামের এক ব্যক্তির করোনা উপসর্গে মৃত্যু হয়েছে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন ইকরামুল জোয়ার্দ্দার। গত মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। বিকেলে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশনা মোতাবেক ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আব্দুল হামিদ খানের সার্বিক তত্বাবধানে মৃতের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)