ঝিনাইদহে দুপুরের মধ্যেই ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আপলোড তারিখঃ 2020-06-11 ইং
ঝিনাইদহে দুপুরের মধ্যেই ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। দুপুরে তথা বেলা দুইটার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ, মাস্ক পড়া বাধ্যতামূলকসহ বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে করোনা নিয়ন্ত্রণবিষয়ক এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা শেষে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, সব ব্যবসাপ্রতিষ্ঠান, চায়ের দোকান বেলা দুইটার মধ্যে বন্ধ করতে হবে। ওষুধ ফার্মেসি ছাড়া কোনো দোকান খোলা রাখা যাবে না। ইজিবাইকে দুইজনের বেশি যাত্রী উঠানো যাবে না। মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পড়ে বাইরে গেলে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেলা বা জরিমানা করা হবে। এছাড়াও গ্রামাঞ্চলের দোকান বা চায়ের দোকান বেলা দুইটার পর খোলা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করবে। তা ছাড়াও প্রত্যন্ত অঞ্চলে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনা বৃদ্ধি করতে হবে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেডের ২ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিণ্টু, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার থেকে এ সিন্ধান্ত কঠোরভাবে কার্যকর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)