জীবননগর উথলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপলোড তারিখঃ 2020-06-11 ইং
জীবননগর উথলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলী বাজার ও বাসস্ট্যান্ড মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার বিকালে তিনি এই অভিযান পরিচালনা করেন। এ সময় উথলী বাসস্ট্যান্ড মোড় ও বাজারের বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয় এবং ওষুধ ফার্মেসীর দোকানগুলোর লাইসেন্স চেক করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রেখে ব্যাবসা পরিচালনা করার দায়ে উথলী বাসস্ট্যান্ড মোড়ের এক দোকানীকে ২০০ (দুইশত) টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খাইরুল ইসলাম। এছাড়া বেশ কয়েককটি বাসের ভিতরে প্রবেশ করে যাত্রী ও চালকরা স্বাস্থ্যবিধি মানছেন কিনা তা পর্যবেক্ষণ করেন। এসময় জীবননগর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রকি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে সহযোগিতা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)