উন্নয়নমূলক কাজ এগিয়ে যাচ্ছে, আরও যাবে

আপলোড তারিখঃ 2020-06-11 ইং
উন্নয়নমূলক কাজ এগিয়ে যাচ্ছে, আরও যাবে ছবির ক্যাপশন:
ড্রেন উদ্বোধনকালে চুয়াডাঙ্গা পৌর মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় পৌর এলাকার শেকড়াতলার মোড়ে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এডিপির অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ কাজ হবে। ড্রেনের উদ্বোধনকালে মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, লকডাউনের কারণে পৌরসভার বেশ কয়েকটি কাজ কিছুদিন বন্ধ ছিল। বর্তমানে লকডাউন শিথিল করায় কাজ আবার শুরু করছি। সামাজিক ও শারীরিক দূরুত্ব বজায় রেখে আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ করার নির্দেশনা দিচ্ছি। উন্নয়নমূলক কাজ এগিয়ে যাচ্ছে, দৃঢ় গতিতে এগিয়ে যাবে। চুয়াডাঙ্গা পৌরসভার মানুষের সেবা দেওয়ার জন্য নিরন্তর ছুটছি। ছুটে যাব।’ এ সময় তিনি আরও বলেন, ‘এ কাজ আপনাদের সকলের। তাই ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ কীভাবে করছে, সেটা দেখার দায়িত্ব আপনাদের। আপনার কাজ বুঝে নেবেন। ভুল পেলে আমাকে জানাবেন। আমরা ব্যবস্থা নেব।’ মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু উপস্থিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে আরও বলেন, করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরতে হবে। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতানা আঞ্জু রত্না, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, ঠিকাদার সৈয়দ ফরিদ আহমেদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, সাবেক সিভিল সার্জন ডা. কামরুল হুদা, প্রাক্তন শিক্ষক আ স ম আলাউদ্দিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)