ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মুক্তিযোদ্ধা আনসার শেখ (৭৩) মৃত্যুবরণ করেছেন। গত মঙ্গলবার দিবাগত রাত নয়টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আনসার শেখ সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত কাফিল উদ্দিনের ছেলে। মৃতকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার সকাল ১০টায় বুড়িপোতা ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বুড়িপোতা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বশির আহমেদ, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্জামানসহ মুক্তিযোদ্ধা আনসার শেখের পরিবারের সদস্যরা।
