ইসলামপাড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের কাজের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করলেন টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2020-06-11 ইং
ইসলামপাড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের কাজের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করলেন টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৌর এলাকায় ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের ভিত্তি প্রস্তুর কাজের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এ ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এই ভিত্তিপ্রস্তুর কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম মালিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী মালিক, বিদ্যালয়ের শিক্ষক, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেল্টু ইসলাম, ওয়ার্ড ছাত্রলীগের সিরাজুল ইসলাম মিণ্টু, রাজু, পলক, হৃদয়, তৌফিক, আকাশ, ছোট হৃদয়, জীবনসহ স্থানীয় এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)