করোনা আক্রান্তদের ফলসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান

আপলোড তারিখঃ 2020-06-10 ইং
করোনা আক্রান্তদের ফলসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে থাকা রোগীদের পাশে জেলা প্রশাসন রুদ্র রাসেল: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের নিকট ফল পৌঁছে দিল জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর ও জেলা প্রশাসকের পক্ষ থেকে ফল উপহার পৌঁছে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এবং সম্প্রতি করোনা জয় করা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির, আইসোলেশন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল আল-মামুনসহ আইসোলেসন ওয়ার্ডের কর্তব্যরত নার্সগণ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে ১২ জন পুলিশ সদস্যসহ ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। সার্বক্ষণিক একজন করে চিকিৎসক ও চারজন করে নার্স আক্রান্তদের সেবা দিয়ে চলেছেন। গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রন্ত রোগী, চিকিৎসক ও নার্সদের জন্য ২৬ প্যাকেট ফল উপহার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এবং সম্প্রতি করোনা জয় করা সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ বলেন, ‘করোনা আক্রান্ত রোগীদের পাশে জেলা প্রশাসন সব সময় আছে, সেটি জানান দেওয়ার জন্য হাসপাতালে এসেছি। আক্রান্তরা যেন মনোবল না হারান। আক্রন্তদের খোঁজখবর নিচ্ছি। জেলা প্রশাসক তাদের জন্য কিছু ফল উপহার পাঠিয়েছেন। সেগুলো তাদের নিকট পৌঁছে দিয়েছি।’ ডা. শামীম কবির বলের, ‘জেলা প্রশাসনের কর্মকর্তারা করোনা আক্রান্তের খোঁজখবর নিচ্ছেন, উপহারসামগ্রী নিয়ে আসছেন। এতে আইসোলেসনে চিকিৎসাধীন রোগীদের মনোবল বৃদ্ধি পাবে। করোনা রোগীরা বিষয়ে আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। করোনা আক্রান্ত রোগীরা এখন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনা প্রতিরোধ করা সম্ভব হবে বলে বিশ্বাস করি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)