ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। মহামারি করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতনতা বৃদ্ধি, অবৈধ যানবাহন চালনাসহ সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে দোকান খুলে রাখার অপরাধে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট হাবিবুর রহমান হাবিব ও ফিরোজ হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন অপরাধে কার্পাসডাঙ্গা বাজারের দুই ব্যবসায়ী, অবৈধ যানবাহন চালক ও পথচারীদের কাছ থেকে মোট ১ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাবিব ও ফিরোজ হোসেন পথচারী ও ব্যবসায়ীদের করোনাভাইরাস সম্পর্কে সকল সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সতর্ক করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন পেশকার কামরুজ্জামান, অফিস সহায়ক আলমগীর হোসেনসহ পুলিশ সদস্যবৃৃৃন্দ।
