পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ

আপলোড তারিখঃ 2020-06-10 ইং
পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ ছবির ক্যাপশন:
জীবননগর পৌরসভার পিয়নসহ আরও দুজনের করোনা শনাক্ত জীবননগর অফিস: জীবননগর পৌরসভার পিয়নসহ নতুন করে দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পিয়ন আক্রান্ত হওয়ায় পৌরসভার ২১জন কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবননগর পৌরসভার ২১ জন কর্মকর্তা-কর্মচারীর শরীরে করোনাভাইরাস আছে কি না জানার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জানা গেছে, গত সোমবার বিকেলে জীবননগর পৌরসভায় কর্মরত পিয়ন মজিবার রহমানের শরীরে করোনাভাইরাস ধরা পড়ার ফলে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে পৌরসভায় কর্মরত ২১ জন কর্মকর্তা-কর্মচারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, জীবননগর পৌরসভার এমএলএস পদে কর্মরত মজিবার রহমানের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। সে কারণে তাঁর সংস্পর্শে আর কারো শরীরে আছে কি না, সেই বিষয়ে জানার জন্য পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে রিপোর্ট আসার পর বলা যাবে আর কারো শরীরে করোনাভাইরাস আছে কি না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)