জীবননগরে মাদক সেবনে বাঁধা, নানি-নাতনিকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2020-06-10 ইং
জীবননগরে মাদক সেবনে বাঁধা, নানি-নাতনিকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধা নানি-নাতনিকে পিটিয়ে জখম করার অভিযোগে উঠেছে মাতাল ঠাণ্ডুর বিরুদ্ধে। গত সোমবার রাতে জীবননগর পৌর শহরের আলিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জীবননগর পৌরসভার ৬ নম্বর ওর্য়াডের পাঁচপুকুরপাড়ার আমানত মণ্ডলের মাদকসেবী ছেলে ঠাণ্ডু (৪০) গাঁজা নিয়ে আলিয়া মাদ্রাসাপাড়ার বকুল মিয়ার স্ত্রী বৃদ্ধা রুভবানের (৫২) বাড়িতে সেবন করতে যায়। বৃদ্ধা রুভবান প্রতিবাদ করলে ঠাণ্ডু তাঁকে দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে মারধর করে রুভবানের নাতনি সুরাইয়া খাতুন (১৪) ঠেকাতে গেলে তাকেও মারধর করে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত রুভবান অভিযোগে করে বলেন, ‘ঠাণ্ডু প্রায় আমার বাড়িতে এসে গাঁজা খাই। আমি তাঁকে নিষেধ করলে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে আমাকে মারধর করতে থাকে। আমার নাতনি ঠেকাতে গেলে তাকেও মারধর করে। আহত অবস্থায় আমি জীবননগর থানায় ঠাণ্ডুর নামে একটি অভিযোগ দিয়েছি।’ এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মাদক সেবন করে এক মহিলাকে মারধর করেছে। এ বিষয়ে ওই মহিলা বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছে। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)