দর্শনা থানার রাধুনীর মেয়ে ও নাতনীর করোনা পজিটিভ

আপলোড তারিখঃ 2020-06-10 ইং
দর্শনা থানার রাধুনীর মেয়ে ও নাতনীর করোনা পজিটিভ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা থানার রাধুনী পারুল খাতুন করোনা আক্রান্তের পৌর এলাকার পরানপুর রিফুজী কলোনী পাড়াস্থ তাঁর বাড়িটি লকডাউন করেছিল প্রশাসন। লকডাউনের দুই দিন পর রাধুনী পারুল খাতুনের মেয়ে চায়না খাতুন পপি, তাঁর ১৬ দিন বয়সের শিশুকন্যা সুস্মিতাসহ বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে তাঁদের নমুনা পরীক্ষায় দর্শনা থানার রাধুনী পারুল খাতুনের কন্যা চাইনা খাতুন পপি ও তাঁর ১৬ দিন বয়সের শিশু কন্যা সুস্মিতার করোনা পজেটিভ এসেছে। পরে সন্ধ্যায় তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে নেওয়া হয়। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু হেনা শেখ জামাল শুভ জানান, দর্শনা রিফুজী কলোনী পাড়ার পারুল খাতুন করোনায় আক্রান্তের পর তাঁর বাড়িটি লকডাউন করা হয়েছিল। দুই দিন পরে তাঁর বাড়ির বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়। পরে গতকাল সন্ধ্যার দিকে পারুল থাতুনের কন্যা পপি ও পপির শিশুকন্যা সুস্মিতার করোনা পজেটিভ এসেছে। পরে সঙ্গে সঙ্গে তাঁদের দুইজনকে সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)