কালীগঞ্জে আলমসাধুর ধাক্কায় ভেঙে গেল জীবাণুনাশক টানেল

আপলোড তারিখঃ 2020-06-10 ইং
কালীগঞ্জে আলমসাধুর ধাক্কায় ভেঙে গেল জীবাণুনাশক টানেল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের স্থাপিত জীবাণুনাশক টানেলটি ভেঙে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইঞ্জিনচালিত আলমসাধুর ধাক্কায় এটি ভেঙে যায়। করোনা প্রতিরোধে গত ১৩ মে জীবাণুনাশক এ টানেলটি শহরের জনতা ব্যাংক মোড়ে বসানো হয়। টানেলটি ভেঙে যাওয়ার কিছুক্ষণ পর পুলিশ অভিযুক্ত আলমসাধু চালককে আটক করে থানা হেফাজতে নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের কারিগরি সহায়তা ও কালীগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় স্থাপিত টানেলটি উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। উদ্বোধনের পর থেকে প্রতিদিনি কালীগঞ্জ পৌরভার ব্যবস্থাপনায় শহরে আগতদের জীবাণুনাশক স্প্রে করা হত। কিন্তু মঙ্গলবার এটি ভেঙে যাওয়ার পর থেকে কার্যক্রম স্থগিত রয়েছে। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, করোনা মহামারির হাত থেকে বাঁচাতে হলে প্রয়োজন সচেতনতা। তাই নিজেদের জীবনের সুরক্ষায় এই জীবাণুনাশক টানেল ব্যবহার করা হচ্ছিল। এখন ভেঙে গেছে তাই বলে বসে থাকলে হবে না। এখন করোনা প্রতিরোধে টানেলটি পুনঃস্থাপন করতে হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)