মুজিবনগর বাগোয়ান ইউপি চেয়ারম্যানের বিনামূল্যে মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2020-06-10 ইং
মুজিবনগর বাগোয়ান ইউপি চেয়ারম্যানের বিনামূল্যে মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:
মুনশী মোকাদ্দেস হোসেন: মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে কেদারগঞ্জ বাজার ও ভবরপাড়া বাজারে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকল মঙ্গলবার বিকেলে মুজিবনগর উপজেলা বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়ূব হোসেনের নিজ উদ্যোগে এই মাস্ক বিতরণ করা হয়। তিনি বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশে পর্যাক্রমে বাগোয়ান ইউনিয়নের প্রতিটি গ্রামে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে এই মাস্ক বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহরাব হোসেন, ২ নম্বর ওয়ার্ড ভবরপাড়ার ইউপি সদস্য মি. দিলিপ মল্লিক ও মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সফি, মুজিবনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মণ্ডল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)