দামুড়হুদায় প্রতিবন্ধীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

আপলোড তারিখঃ 2020-06-10 ইং
দামুড়হুদায় প্রতিবন্ধীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ৩৪ জন প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রতিবন্ধীদের উপস্থিতিতে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে প্রাপ্ত তালিকা অনুযায়ী দামুড়হুদা উপজেলার ৩৪ জন প্রতিবন্ধীর মধ্যে ৩৪ হাজার ৬৫৯ টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, সব সুবর্ণ নাগরিকের জন্য রইল শুভকামনা। সরকারি বিভিন্ন উদ্যোগ এবং ব্যক্তি পর্যায়ে আন্তরিকতা প্রদর্শনের মাধ্যমে সুর্বণ শিশুদের দেশের বোঝা নয় বরং সম্পদে পরিণত করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)