ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সম্মুখভাগে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের মধ্যে মৌসুমী ফল আম বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ লাইনস প্রাঙ্গণে পুলিশ সুপার এস এম মুরাদ আলী জেলা পুলিশের সদস্যদের মধ্যে এ আম বিতরণ করেন। এ সময় জেলা পুলিশের অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
