ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে করোনা মোকাবিলায় সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে মেহেরপুর জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কোর্ট মোড় এলাকায় এই প্রচারণা চালানো হয়। সেই সঙ্গে ইজিবাইক, রিকশা, মোটরসাইকেল, সাধারণ পরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা পুলিশ সচেতনতামূলক প্রচারণাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানায়। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ট্রাফিক সার্জেন্ট পবিত্র বিশ্বাস, এসআই আহসান হাবিব, আব্দুল লতিফসহ জেলা পুলিশের অন্যান্য সদস্য।
